নির্বাচনী বোনাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের লায়েক মিয়ার মুঠোফোনে গতকাল সোমবার ৫০০ টাকার একটি ফ্লেক্সিলোড আসে। লায়েক মিয়া ভেবেছিলেন, কেউ হয়তো ভুল করে এ টাকা পাঠিয়েছেন। কিন্তু কিছুক্ষণ পরই এলাকার এক চেয়ারম্যান পদপ্রার্থীর এক সমর্থকের কাছ থেকে ফোন আসে। তিনি বলেন, ‘ভাই, আত্মীয়-বন্ধুদের ফোন করে আমাদের ভোট দিতে বলুন। এ জন্যই আপনার মুঠোফোনে ওই বোনাস।’ লায়েক অবশ্য সমর্থকের অনুরোধে ওই চেয়ারম্যান পদপ্রার্থীর নাম প্রকাশ করেননি।  জগন্নাথপুর প্রতিনিধি