নির্বাচনী-ব্যবস্থাপনার উন্নয়নে ৮টি প্রকল্প বাস্তবায়নের পথে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী-ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নে দুই হাজার কোটি টাকা ব্যয়ে আটটি প্রকল্প নিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি থেকেই এসব প্রকল্প বাস্তবায়ন শুরু হচ্ছে। গত বছরের শুরুর দিকে কমিশন প্রকল্পগুলোর কাজ শুরু করেছে।এসব প্রকল্পের মধ্যে রয়েছে ১০০ কোটি টাকা ব্যয়ে ই-রিসোর্স সেন্টার নির্মাণ, সাড়ে ৪০০ কোটি টাকা ব্যয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি ও তথ্য বিনিময়ের জন্য প্রস্তুতি, চার কোটিরও বেশি টাকা ব্যয়ে নির্বাচন পদ্ধতিতে সহায়তাকরণ ও ই-ভোটিং পদ্ধতি চালুকরণ। ই-ভোটিং প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯০০ কোটি টাকা। সব মিলিয়ে আটটি প্রকল্পে ব্যয় হবে প্রায় দুই হাজার কোটি টাকা।কমিশন সূত্র জানায়, পর্যায়ক্রমে এসব প্রকল্পের কাজ শুরু করা হবে। সর্বশেষ প্রকল্পটির বাস্তবায়ন শেষ হবে ২০১৭ সালের মধ্যে। জাতীয় পরিচয়পত্রের ডিজাইন, সিকিউরিটি কোড তৈরি, ডাটায় তথ্য সংরক্ষণ করতে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইউএনডিপি, বিশ্বব্যাংক, অর্থ মন্ত্রণালয়, চারুকলা ইনস্টিটিউট, বুয়েট ও কমিশনের কর্মকর্তাদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।—বাসস