নির্বাচনে অংশ নেবে নাজমুল হুদার দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী নির্বাচন দলীয় সরকারের অধীন হলেও তাতে অংশ নেবে সাবেক বিএনপির নেতা নাজমুল হুদার দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। এই নির্বাচন বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবেন না তাঁরা।আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল আলোচনায় বিএনএফের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র এস এম আবদুল কালাম আজাদ এ কথা জানান। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সংগঠনটি ‘জননেতা শহীদ জিয়া’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে। সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনএফের সহ-আহ্বায়ক জাহানারা বেগম। তবে বিএনএফের আহ্বায়ক নাজমুল হুদা আলোচনায় উপস্থিত ছিলেন না। আইনজীবী রফিক-উল হক, সাবেক মন্ত্রী ও রাজনীতি বিশ্লেষক মীজানূর রহমান শেলী, সাংসদ ফজলুল আজিম, সাবেক হুইপ আশরাফ হোসেন, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আমন্ত্রণপত্রে উল্লেখ থাকলেও তাঁরা কেউ আসেননি। এ জন্য সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন আবদুল কালাম আজাদ। তিনি জানান, নাজমুল হুদা গুরুতর অসুস্থ। রফিক-উল হককে তাঁরই অনুষ্ঠানে নিয়ে আসার কথা ছিল।