নির্বাচনে কারচুপির আশঙ্কা করছেন আইভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেয়র প্রার্থী সেলিনা হায়াত্ আইভী নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন। এ ছাড়া তাঁর সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে গণসংযোগের সময় তিনি সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন।আইভী বলেন, ‘মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী শামীম ওসমানের ভাই নাসিম ওসমান প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন ৩০ তারিখ সন্ধ্যা সাতটার মধ্যেই ফল ঘোষণা হবে এবং আইভী পাঁচ হাজার ভোটের ব্যবধান হারবে। স্থানীয় সাংসদ যখন প্রকাশ্যে এ ধরনের কথা বলেন তখন সবার মনে শঙ্কা জাগা স্বাভাবিক।’ আইভি অভিযোগ করে বলেন, সিদ্ধিরগঞ্জ এলাকায় তাঁর সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে, ভোট দিতে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে।শামীম ওসমান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন বলে তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন, এমন গুজবও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেন আইভী। তবে নির্বাচনে অংশ নেওয়া থেকে সরে আসার কোনো প্রশ্নই নেই বলে জানিয়েছেন তিনি।এদিকে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিত্সক, প্রকৌশলীসহ নানা পেশার মানুষ আইভীর সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নেন।