নির্বাচনে কালোটাকার ব্যবহার ধরা কঠিন: সিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচনে কালোটাকার ব্যবহার প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিএসই) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনে কালোটাকার ব্যবহার ধরা বড় কঠিন। তবে নির্বাচনে কারও কাছে কালোটাকা ব্যবহারের কোনো খবর থাকলে, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানান তিনি। আজ রোববার খুলনা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচন-২০১৩ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।সভায় তিনজন মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেদ, মো. মনিরুজ্জামান ও শফিকুল ইসলাম এবং কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।কাজী রকিব উদ্দিন বলেন, খুলনাকে একটি বিশেষ দৃষ্টিতে দেখা হচ্ছে। কেননা, অতীতে এখানে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে। তাই শহরের প্রবেশদ্বারে তল্লাশি অভিযানের মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি প্রার্থীদের নির্ভয়ে প্রচার চালাতে বলেছেন।একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কোনোরূপ ছাড় দেওয়া হবে না। তিনি অবাধ নির্বাচন অনুষ্ঠানে কোনো পক্ষপাতিত্ব না করে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেনা মোতায়েনের মতো এখানে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি।