নির্বাচনে টাকার খেলা কমানোর চেষ্টা চলছে: নির্বাচন কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, কমিশন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে টাকার খেলা, পেশি ও রাজনৈতিক শক্তির মহড়া কমাতে চাচ্ছে। তিনি আরও বলেন, এ জন্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালায় কিছু পরিবর্তন আনার প্রস্তাব রাখা হচ্ছে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব প্রদান, পোস্টার ছাপানো, দেয়াল লিখন, আনুষ্ঠানিক সভা ও মিছিল বন্ধ করা প্রভৃতি। এতে নির্বাচনে অনেক স্বচ্ছতা ও জবাবদিহি আসবে।আজ মঙ্গলবার সকালে বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট গ্রামের লুটন বৃটিশ-বাংলাদেশি হেল্পিং হ্যান্ড উচ্চবিদ্যালয়ে সদর উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।নির্বাচন কমিশনার বলেন, ইউপি নির্বাচনে রাজনৈতিক প্রভাব বিস্তারের কোনো অভিযোগ পাওয়া গেলে সেই এলাকার নির্বাচন বন্ধ রেখে তদন্ত ও অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা ছাড়াও খুলনা বিভাগীয় উপনির্বাচন কমিশনার বিভোর কুমার বিশ্বাস, বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত ছিলেন।