নির্বাচনে পরাজয়ের দায়-দায়িত্ব আমিই নেব: ব্রাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেন, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে তাঁর দল লেবার পার্টি পরাজিত হলে তিনি নিজেই এর দায়-দায়িত্ব নেবেন। ক্ষমতা হারালে দলটির প্রধানের পদ থেকে তিনি সরে যাবেন বলেও ইঙ্গিত দিয়েছেন।আজ মঙ্গলবার জি এম টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে ব্রাউন বলেন, ১৩ বছর ক্ষমতায় থাকার পর আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় নির্বাচনে তাঁর দল যদি ক্ষমতা হারায়, তাহলে তিনি নিজেই সব দায়-দায়িত্ব স্বীকার করে নেবেন।জনমত জরিপে জনপ্রিয়তার দিক থেকে দলটি তৃতীয় অবস্থানে রয়েছে, যা প্রধান বিরোধী রক্ষণশীল ও লিবারেল ডেমোক্র্যাটদের পেছনে। এদিকে লেবার পার্টির জ্যেষ্ঠ নেতারা লিবারেল ডেমোক্র্যাট নেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। নির্বাচনে কোনো দল এককভাবে প্রত্যক্ষ সংখ্যাগরিষ্ঠতা না পেলে লেবার পার্টির ক্ষমতায় টিকে থাকার জন্য তার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জোট গড়ার সম্ভাবনা রয়েছে।—এপি