নির্বাচনে পোল্যান্ডের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টেরই জয়ের সম্ভাবনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোল্যান্ডের একটি জনমত জরিপে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে বিমান দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্টের যমজ ভাইয়ের চেয়ে বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের জয় লাভ করার সম্ভাবনা অনেক বেশি।আজ বৃহস্পতিবার একটি বার্তা সংস্থা এ তথ্য প্রকাশ করেছে।জনমত জরিপে দেখা যায়, ক্ষমতাসীন দল সিভিক প্লাটফর্ম পার্টির স্পিকার ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ব্রোনিসলো কোমোরোসকি ৬০ শতাংশ ভোট পাবেন এবং বিরোধী দলের নেতা ও প্রয়াত প্রেসিডেন্টের যমজ ভাই জারোস্ল কাচজনস্কি ৩৪ শতাংশ ভোট পাবেন।বার্তা সংস্থাটি জানিয়েছে, আগামী ২০ জুন রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার সিদ্ধান্ত গৃহীত হলেও যদি কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট না পান, তাহলে দ্বিতীয় দফা নির্বাচন আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে।