নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘তাঁর সরকার কোনো নির্বাচনে হস্তক্ষেপ করবে না। তাঁর সরকারের লক্ষ্য নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করা, যারা স্বাধীনভাবে আগামীর নির্বাচন পরিচালনা করবে।’আজ বুধবার যুক্তরাজ্যের বিদায়ী রাষ্ট্রদূত স্টিফেন ইভান্সকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন বলে প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।বর্তমান সরকারের সময়ে বিভিন্ন সংসদীয় আসনে উপনির্বাচন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে বলে ইভান্সকে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার এসব নির্বাচনে কোনো হস্তক্ষেপ করেনি। ইউএনবি।