নির্বাচনে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠেয় রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা সবাই প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁদের নিয়োগ দেওয়া হয়। তাঁরা ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তাঁদের অধিক্ষেত্র হবে রংপুর সিটি করপোরেশন এলাকা।২০ ডিসেম্বর রংপুরে সাধারণ ছুটি: রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ২০ ডিসেম্বর সিটি করপোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে আজ আলাদা পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে ওই দিন যদি রংপুর সিটি করপোরেশন এলাকায় কোনো পাবলিক পরীক্ষা থাকে তবে পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষাসংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা সাধারণ ছুটির আওতার বাইরে থাকবেন বলেও পরিপত্রে বলা হয়েছে।