নির্বাচনের টিকিট নিলেন আসিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক যুগ ধরে সংগীতজগতে সফল পদচারণের পর এবার সরাসরি রাজনীতির মাঠে আসছেন গায়ক আসিফ আকবর। তবে সেটা অবশ্য জাতীয় রাজনীতিতে নয়; আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। তারই প্রক্রিয়ায় মনোনয়নপত্র কিনেছেন তিনি। আজ বুধবার দুপুরে কুমিল্লা শহরের জেলা পরিষদ মিলনায়তন থেকে আসিফ তাঁর মেয়র নির্বাচনের টিকিট সংগ্রহ করেন।প্রথম আলো অনলাইনের সঙ্গে আলাপকালে মনোনয়নপত্র কেনার ব্যাপারটি নিশ্চিত করে আসিফ বলেন, ‘কুমিল্লা নবগঠিত পৌরসভা। এখানকার সবার দাবি সত্ ও যোগ্য প্রার্থীরাই যেন নির্বাচনে অংশ নেয়। আমি যেহেতু কুমিল্লারই সন্তান। তাই এখানকার শিক্ষিত, সুশীল, পেশাজীবী ও সাংবাদিক সমাজ এমনকি আপামর জনসাধারণের চাওয়া আমি যেন নির্বাচনে অংশ নিই। মূলত তাঁদের সবার চাওয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে মেয়র নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনলাম।’নির্বাচনে কোন দলের পক্ষে মনোনয়ন নিচ্ছেন—এমন প্রশ্নের উত্তরে আসিফ বলেন, ‘না, সে রকম কিছুই নয়। স্থানীয় সরকার নির্বাচনে আসলে দল কোনো মুখ্য ব্যাপার না। দল এখানে পুরোপুরি আপেক্ষিক ব্যাপার। কুমিল্লার মানুষের উন্নয়নের কথা চিন্তা করেই নির্বাচনে অংশ নিতে যাচ্ছি।’