নির্বাচনের তারিখ ঘোষণার অধিকার প্রধানমন্ত্রীর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সংবিধানের ১১৯ ধারা মোতাবেক নির্বাচনের তারিখ ঘোষণার দায়-দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনের তারিখ ঘোষণার অধিকার প্রধানমন্ত্রীর নেই। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রজন্ম একাডেমী নামের একটি সংগঠন গিয়াসউদ্দিন আল মামুনসহ কারাবন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে। সেখানে রফিকুল ইসলাম মিয়া এ কথা বলেন। বিএনপির এই নেতা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করছেন এবং পুনরায় ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছেন। সেই ষড়যন্ত্র প্রতিহত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।