নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবিতে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কাযালয়ের নির্বাহী প্রকৌশলীর অপসারণের দাবিতে আজ রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন কর্মচারীরা। জাতীয় পানি উন্নয়ন শ্রমিক কর্মচারী লীগ গাইবান্ধা আঞ্চলিক কমিটির ডাকে এ কর্মসূচি পালিত হয়।সমাবেশে বক্তারা বলেন, নির্বাহী প্রকৌশলীর গাফিলতির কারণে পাউবোর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও কর্মচারীদের মারপিটের ঘটনা ঘটেছে। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। নির্বাহী প্রকৌশলী সাঘাটা সর্বদলীয় নাগরিক কমিটি আহুত কর্মসূচির কথা আগে থেকে জানার পরও নিরাপত্তামূলক কোনো পদক্ষেপ নেননি। ফলে নিরীহ কর্মচারীরা মারপিটের শিকার হয়েছেন। তাই তাঁকে অপসারণ না-করা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সম্পাদক সিরাজুল ইসলাম, রেজাউল করিম, সোহরাব হোসেন, হামিদুর রহমান, আবদুস সালাম প্রমুখ।এদিকে যমুনা নদীর ভাঙন থেকে সাঘাটা বাজার, পুলিশ স্টেশন ও অন্যান্য সরকারি-বেসরকারি স্থাপনা রক্ষার দাবিতে স্থানীয়ভাবে আন্দোলন গড়ে ওঠে। আন্দোলনের মুখে অবশেষে আজ রোববার বিকেলে ভাঙনকবলিত সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামে নদীর তীরে জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু করা হয়। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার বাসুদেব বণিক, সাঘাটা উপজেলা চেয়ারম্যান গোলাম শহীদ, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল লতিফ খান, গাইবান্ধা পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আবুল কালাম আজাদ প্রমুখ। পরে সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।প্রসঙ্গত, গত ২১ এপ্রিল সাঘাটায় যমুনা নদীর ভাঙন রক্ষার নামে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতি ও গাফিলতির প্রতিবাদে সাঘাটা সর্বদলীয় নাগরিক কমিটির ডাকে ভাঙনকবলিত সহস্রাধিক লোক ওই কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ, জানালা-দরজা, আসবাবপত্র ভাঙচুর ও কাগজপত্র বাইরে ছুড়ে ফেলে।