নির্বিকার কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যানজট নিরসনে সিলেট সিটি করপোরেশনের অনেক কিছুই করার আছে। অথচ সস্তা রাজনীতির কারণে এটা হচ্ছে না। নগরে প্রায় ৯০ হাজার অবৈধ রিকশা চলাচল করছে। অথচ কিছু সংখ্যক জনপ্রতিনিধি তা উচ্ছেদে বাধা দিচ্ছেন। কারণ এটা করলে হয়তো ভোট কমে যাবে। যানজট নিরসনে সিটি করপোরেশনের নীরব থাকার মূল রহস্যটাই হচ্ছে এটা।’ এভাবেই বলছিলেন সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মো. রেজাউল হাসান লোদী কয়েস। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরে লাইসেন্সধারী রিকশার সংখ্যা ১৫ হাজার ৫৮৭ আর নগরের আশপাশের ইউনিয়নগুলোর লাইসেন্সধারী রিকশার সংখ্যা হচ্ছে সাত হাজার ৬৬৪। কিন্তু নগরে লক্ষাধিক রিকশা চলাচল করছে।১৪ অক্টোবর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট সার্কিট হাউসে সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে মতবিনিময় সভায় বসেছিলেন। এ সময় অর্থমন্ত্রী নগরে ৯০ হাজার অবৈধ রিকশা চলাচল করছে বলে ঊল্লেখ করেন। তিনি এসব রিকশা জব্দ করে পুরোপুরি ধ্বংসের নির্দেশ দেন। অর্থমন্ত্রীর নির্দেশের চার মাস পরও আজ পর্যন্ত কোনো অভিযান চালায়নি সিটি করপোরেশন। তবে অবৈধ রিকশা চলাচলের বিষয়টি স্বীকার করে সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ বলেন, কিছুদিনের মধ্যেই অভিযান চালানো হবে। তবে নগরের নিকটবর্তী ইউনিয়নগুলোর প্লেটধারী অনেক রিকশা শহরে ঢুকে যাওয়ায় যানজট তীব্র হচ্ছে। এগুলোর বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।