নির্ভুল ভোটার তালিকা অর্ধেক সমস্যা কমিয়ে দেয় : ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার (ইসি) মো. জাবেদ আলী বলেছেন, একটি স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা নির্বাচনের অর্ধেক সমস্যা কমিয়ে দেয়। তিনি বলেন, নাগরিক হিসেবে ভোটার হওয়া ব্যক্তির স্বাধিকার। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১২ উপলক্ষে জেলা নির্বাচন কার্যালয় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।মো. জাবেদ আলী বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কমিশন বদ্ধপরিকর। তিনি বলেন, আগামী বছরের জানুয়ারিতে খসড়া ভোটার তালিকা প্রকাশের লক্ষ্য নিয়ে কমিশন কাজ করে যাচ্ছে। তিনি কিশোরগঞ্জের ১১টি সার্ভার স্টেশনে অফিস শুরু হয়েছে উল্লেখ করে বলেন, জনগণের সেবা দেওয়ার জন্যই সার্ভার স্টেশন। সার্বক্ষণিক সেবা প্রদানের মাধ্যমে এগুলোকে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটার আইডি জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদ। একটি আমানত। জীবনের দলিলের অংশ হিসেবে ভোটার আইডিকে যত্ন করে সংরক্ষণ করতে হবে।পুলিশ সুপার বলেন, ভোটার আইডি কার্ডটি খুবই প্রয়োজন। জীবনের বিভিন্ন কাজে কার্ডটির প্রয়োজন রয়েছে। জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. খুরশিদ আনোয়ার, পুলিশ সুপার মীর রেজাউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হায়দার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।