এখন নতুন করে কোনো কিছু পড়ার দরকার নেই। আগের পড়া প্রশ্নোত্তরগুলো বারবার রিভিশন দেবে। একই সঙ্গে উত্তরগুলো লেখার চেষ্টা করবে। রচনামূলক অংশে উত্তর লেখার সময় কিছু কৌশল অবলম্বন করতে হবে। পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর পুরো প্রশ্নটা একবার দেখে নেবে। এরপর যে প্রশ্নের উত্তর ভালো জানা আছে, সেটা আগে লিখবে। এ ক্ষেত্রে নির্ভুলভাবে অনুচ্ছেদ করে উত্তর লিখবে। কোনো ধরনের কাটাকাটি ছাড়াই উত্তর সাজাতে হবে। এতে পরীক্ষক সন্তুষ্ট থাকবেন। নম্বরও মিলবে ভালো।নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে বৃত্ত ভালোভাবে ভরাট করতে হবে। সেটকোড সতর্কতার সঙ্গে ভরাট করতে হবে। এসআইএফ ফরমের যে স্থানগুলো পূরণ করতে হবে, সব কটিই দেখেশুনে ভরাট করতে হবে। পরীক্ষার হলে কোনোভাবেই মানসিকভাবে বিপর্যস্ত হওয়া চলবে না। কোনো কিছু মনে না এলে কিছুক্ষণ চুপ থেকে ভাববে, এরপর এমনিতেই মনে হবে। পরীক্ষার হলে পাশের পরীক্ষার্থী থেকে দেখাদেখি করা ঠিক নয়। এতে ভুল হওয়ার আশঙ্কা বেশি থাকে।