নির্মম নিষ্ঠুরতার শিকার হয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নির্মম নিষ্ঠুরতার শিকার হয়ে মারা গেছে মাহমুদ পারভেজ নামের এক শিশু। তার বয়স মাত্র ১০ বছর। সে খুলশী এলাকার জাকির হোসেন রোডের একটি ভাঙারি দোকানে কাজ করত। খুলশী থানার পুলিশ জানায়, আজ শনিবার সকালে জাকির হোসেন রোডে টিভি ভবনের পাশের একটি নালার কাছ থেকে মাহমুদের লাশ উদ্ধার করা হয়। শিশুটির ডান হাত ভাঙা এবং ডান চোখ উপড়ে ফেলা ছিল। শক্ত কিছু দিয়ে শিশুটির মাথা, বুক ও কপাল থেঁতলে দেওয়া হয়েছে।পুলিশ জানায়, মাহমুদের বাবার নাম শামসুল হক। তারা জাকির হোসেন রোড এলাকায় থাকত। গতকাল রাত থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইফতেখার হাসান জানান, আশপাশের সমবয়সীদের সঙ্গে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে।