নির্মল সেনের চিকিত্সায় প্রধানমন্ত্রীর চেক প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণ রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক নির্মল সেনের চিকিত্সার জন্য পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন।প্রধানমন্ত্রী আজ শনিবার এক দিনের সরকারি সফরে গোপালগঞ্জে যান। গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্সে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এক ফাঁকে তিনি নির্মল সেনের কাছে এই চেক হস্তান্তর করেন।নির্মল সেন পক্ষাঘাত ও বার্ধক্যজনিত রোগে ভুগছেন। তিনি বর্তমানে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় তাঁর গ্রামের বাড়িতে বাস করছেন। বাসস।