নির্মাণকাজে সড়ক দখল, শাস্তির বিধান রেখে নীতিমালার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিগতভাবে বা বাণিজ্যিক ভবন নির্মাণের সময় সিটি করপোরেশনের রাস্তা দখল করে যারা যানজট তৈরি করে, জলাবদ্ধতা সৃষ্টি করে ও জনগণের চলাচলে বিঘ্ন ঘটায়, তাঁদের বিরুদ্ধে জরিমানাসহ অন্যান্য শাস্তি দেওয়ার বিধান রেখে নীতিমালা করার সুপারিশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।আজ বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির এক বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি রহমত আলী এই তথ্য জানিয়েছেন।এ ছাড়া খাদ্যদ্রব্যসহ অন্যান্য ভেজাল মেশানো খাবার রোধ করার জন্য সিটি করপোরেশন থেকে টাস্কফোর্স গঠন করে ভেজালবিরোধী অভিযান চালানোরও সুপারিশ করা হয় আজকের বৈঠকে।