নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মালিবাগে নির্মাণাধীন আটতলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন: আজিজুল (৪৫) ও আবু বকর (২২)। আজ বুধবার দুপুর পৌনে ১২টায় এ ঘটনা ঘটে।ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, মালিবাগের শান্তিবাগ জামে মসজিদসংলগ্ন একটি নির্মাণাধীন আটতলা ভবনের সপ্তম তলার বাইরের দেয়ালে মাচা বেঁধে কাজ করছিলেন রাজমিস্ত্রি আজিজুল ও আবু বকর। একপর্যায়ে মাচা ভেঙে গেলে সেখান থেকে পড়ে যান তাঁরা। ভবনের অন্য শ্রমিকেরা তাঁদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বেলা একটার দিকে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।