নির্মাণে বিরাম নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবহার করা হোক বা না হোক, একের পর এক ফুটওভারব্রিজ নির্মাণ করছে ডিসিসি। এর জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নগরে অন্তত ৬০টি ফুটওভারব্রিজ নির্মিত হবে বলে ডিসিসির প্রকৌশল বিভাগ থেকে জানা যায়। রাস্তা পারাপারে জেব্রা ক্রসিংয়ের বিকল্প হিসেবে ফুটওভারব্রিজের নির্মাণ সমর্থন করা যায় কি না, জানতে চাইলে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) একাধিক প্রকৌশলী জানান, ঢাকায় দেখা যাচ্ছে রাস্তার মোড়ে মোড়ে ফুটওভারব্রিজ তৈরি হচ্ছে। অথচ মোড়ে এমনিতে সিগন্যালে যানবাহন থামলে মানুষ সহজেই রাস্তা পার হতে পারে। কোনো রাস্তায় যদি দুটি মোড়ের দূরত্ব অনেক বেশি হয়, তবে তার মাঝখানে রাস্তা পারাপারের জন্য ফুটওভারব্রিজ তৈরি করা যেতে পারে। কারণ, রাস্তার মাঝে জেব্রা ক্রসিং দিলে যান চলাচলে বিঘ্ন ঘটবে। এদিকে স্থাপত্য অধিদপ্তরের সহকারী প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘পৃথিবীর বড় বড় শহরে মেরামত বা অন্য কোনো কারণে রাস্তা বন্ধ রাখতে হলে অস্থায়ী ফুটওভারব্রিজ রাখা হয়। সেসব শহরে পথচারীদের রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং থাকে। আশির দশকেও ঢাকায় জেব্রা ক্রসিংয়ের সুন্দর ব্যবহার ছিল। এখন অবশ্য চালক, পথচারী কেউই ট্রাফিক আইন মানতে চায় না। আবার অনেকে ট্রাফিক আইন জানেই না। এ জন্য জেব্রা ক্রসিংয়ের ব্যবহার নেই বললেই চলে। আবার যানজট, পথচারীদের ভিড় প্রভৃতি ঠেকাতে ঢাকার রাস্তায় ফুটওভারব্রিজ তৈরি হচ্ছে। সহজাত নগর পরিকল্পনার কথা চিন্তা করলে, বিশেষ প্রয়োজন ছাড়া একটা নগরের সড়কে ফুটওভারব্রিজ থাকতে পারে না। কিন্তু ঢাকায় নগরায়ণে কখনোই যথাযথ পরিকল্পনা ছিল না বা থাকলেও তার প্রয়োগ ছিল না।’