নির্যাতিতাদের তালিকা প্রকাশে খালেদার প্রতি আশরাফের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে চ্যালেঞ্জ দিয়ে তাঁর ‘কথিত’ শতকরা ২০ ভাগ নির্যাতিতা নারীর নাম, ঠিকানা ও ঘটনাস্থলসহ তালিকা প্রকাশের আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ চ্যালেঞ্জ জানান।সৈয়দ আশরাফ বলেন, চারদলীয় জোটের অংশীদার জামায়াতে ইসলামী সবচেয়ে বড় নারী নির্যাতনকারী এবং যুদ্ধাপরাধী রাজনৈতিক দল। মুক্তিযুদ্ধের সময় এ দলের নেতারা লাখ লাখ নারীকে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল। নারী-অধিকার প্রতিষ্ঠা করতে হলে খালেদা জিয়াকে আগে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক বা অরাজনৈতিক যে-ই হোক না কেন, নারী নির্যাতনের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে সরকার কঠোর আইনগত ব্যবস্থা নেবে।