নিল আর্মস্ট্রংয়ের হূৎপিণ্ডে সফল অস্ত্রোপচার
চাঁদের মাটিতে পা রাখা প্রথম মানুষ মার্কিন নভোচারী নিল আর্মস্ট্রংয়ের হূৎপিণ্ডের বাইপাস সার্জারি সফল হয়েছে। তিনি এখন সুস্থ হয়ে উঠছেন। গত মঙ্গলবার তাঁর হূৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, আর্মস্ট্রংয়ের হূৎপিণ্ডে রক্ত সরবরাহকারী চারটি ধমনিতে রক্ত চলাচলে প্রতিবন্ধকতা দেখা যায়। পরে গত মঙ্গলবার তিনি শল্যচিকিৎসকের দ্বারস্থ হন। আর্মস্ট্রং গত রোববার ৮২ বছরে পা দেন।১৯৬৯ সালের জুলাইয়ে চন্দ্র অভিযানে যাওয়া অ্যাপোলো ১১-এর নেতৃত্বে ছিলেন নিল আর্মস্ট্রং। ২০ জুলাই প্রথম মানুষ হিসেবে তিনি চাঁদের মাটি স্পর্শ করেন। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) প্রশাসক চার্লস বোল্ডেন আর্মস্ট্রংকে সত্যিকারের মার্কিন নায়ক আখ্যা দিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।অ্যাপোলো ১১ নভোযানে আর্মস্ট্রংয়ের সহযাত্রী অলড্রিন টুইটারে লেখেন, ‘নিল দ্রুত সুস্থ হয়ে উঠুক। আমার ঐকান্তিক আশীর্বাদ রইল। তাঁকে নিয়ে ২০১৯ সালে অ্যাপোলো অভিযানের ৫০তম বার্ষিকী পালন করব।’অপর মার্কিন নভোচারী ইউজিন কারনান এনবিসি নিউজকে বলেন, আর্মস্ট্রংয়ের স্ত্রী ক্যারল আর্মস্ট্রং বলেন তাঁর স্বামী খুব উচ্ছ্বসিত। গত নভেম্বর এই তিন নভোচারীকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কংগ্রেশনাল স্বর্ণ পদক দেওয়া হয়।