নিলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিখ্যাত ব্রিটিশ রক গানের দল বিটলসের ‘প্লিজ প্লিজ মি’ গানের রেকর্ডের একটি কপি নিলামে নয় হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। ওই কপিতে বিটলসের চার সদস্যের স্বাক্ষর রয়েছে। চলতি সপ্তাহে যুক্তরাজ্যের লিভারপুল শহরে অনুষ্ঠিত ওই নিলামে ১৯৬৩ সালের ওই রেকর্ডটি বিক্রি করেন একজন নারী। ওই নারী জানান, তিনি তখন তরুণী। লিভারপুল শহরের ক্যাভার্ন ক্লাবে বিটলসের গান শোনার পর তিনি ওই রেকর্ডের কপির উভয় পাশে দলের চার সদস্যকে স্বাক্ষর দিতে বলেন। সেই কপিই এখন বিক্রি হলো। ওই নিলামে ওই রেকর্ডের কপি ছাড়াও বিটলসের ৩২২টি জিনিস তোলা হয়। বিবিসি