নিলামে উঠছে হুইটনির পোশাক, গয়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্যপ্রয়াত মার্কিন গায়িকা হুইটনি হিউস্টনের গয়না এবং পোশাক নিলামে তোলার উদ্যোগ নিয়েছে জুলিয়েন’স অকশনস। যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে অনুষ্ঠেয় এই নিলামে হুইটনির বেশ কয়েকটি পোশাক এবং গয়নাসহ তাঁর স্মৃতিবিজড়িত বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হবে।‘আই উইল অলওয়েজ লাভ ইউ’খ্যাত এই সংগীতশিল্পীর কালো একটি ভেলভেটের পোশাকসহ আরও ১৫টি পোশাক নিলামে উঠবে। এ ছাড়া তাঁর একজোড়া কানের দুলও কেনার সুযোগ পাবেন আগ্রহীরা। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য বডিগার্ড’ ছবিতে এই কানের দুল পরেই অভিনয় করেছিলেন তিনি। ছবিটিতে তাঁর বিপরীতে ছিলেন মার্কিন অভিনেতা ও গায়ক কেভিন কসনার।এ প্রসঙ্গে জুলিয়েন’স অকশনের কর্ণধার ড্যারেন জুলিয়েনের উদ্ধৃতি দিয়ে কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, ‘হুইটনির মৃত্যুর কয়েক দিন পর থেকেই তাঁর পরিবারের সদস্য, সহকর্মী, বন্ধুবান্ধবসহ অন্তত ৫০ জন ব্যক্তি আমার সঙ্গে যোগাযোগ করেছেন। প্রত্যেকেই তাঁদের সংগ্রহে থাকা বিভিন্ন সামগ্রী নিলামে তোলার জন্য আমাকে অনুরোধ করেছেন। মূলত এ কারণেই এই নিলামের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ধারণা করছি, সামগ্রীগুলো মূল দামের অন্তত ২০ থেকে ৩০ গুণ দামে বিক্রি হবে।’ড্যারেন আরও বলেন, ‘সত্যি বলতে কি, হুইটনির স্মৃতিবিজড়িত এই পণ্যগুলো এখন ইতিহাসের অংশ হয়েই দাঁড়িয়েছে।’