নিলামে জ্যাকসনের জিনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপতারকা মাইকেল জ্যাকসনের নিষ্প্রাণ দেহ যে বাড়িতে পড়ে রয়েছিল, ওই বাড়ির জিনিসপত্র আগামী সপ্তাহে নিলামে তোলা হবে। এই মৃত্যুর ঘটনায় জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারে অনিচ্ছাকৃত মানব হত্যার দায়ে অভিযুক্ত হয়ে কারাদণ্ড পেয়েছেন। লন্ডনে কনসার্টের মাধ্যমে সংগীতজগতে নতুন করে ফিরে আসার প্রস্তুতি নিতে বেল এয়ারের বাড়িটি ভাড়া নেন জ্যাকসন। এতে প্রায় ৫০০ জিনিস রয়েছে। এসব জিনিসের মধ্যে বেশির ভাগই ছবি। এ ছাড়া আসবাব ও অলংকার রয়েছে। তবে এসবের মধ্যে অল্প কিছু জিনিসের সঙ্গেই কেবল জ্যাকসন, তাঁর সন্তান ও পরিবারের সম্পৃক্ততা রয়েছে। নিলামকারী ডারেন জুলিয়েন বলেন, জ্যাকসনের সঙ্গে সম্পর্ক রয়েছে—এমন প্রতিটি জিনিসই সংগ্রহ করার মতো। রয়টার্স।