নিলামে জ্যাকসনের জিনিসপত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পপতারকা মাইকেল জ্যাকসনের নিষ্প্রাণদেহ যে বাড়িতে ছিল, ওই বাড়ির জিনিসপত্র আগামী সপ্তাহে নিলামে তোলা হবে। এই মৃত্যুর ঘটনায় জ্যাকসনের ব্যক্তিগত চিকিত্সক কনরাড মারে অনিচ্ছাকৃত মানবহত্যার দায়ে অভিযুক্ত হয়ে দণ্ডিত হয়েছেন। লন্ডনে কনসার্টের মাধ্যমে সংগীতজগতে নতুন করে ফিরে আসার প্রস্তুতি নিতে বেল এয়ারের বাড়িটি ভাড়া নেন জ্যাকসন। এতে প্রায় ৫০০ জিনিসপত্র রয়েছে। এসবের মধ্যে বেশির ভাগই ছবি। এ ছাড়া আসবাব ও অলংকার রয়েছে। তবে তার মধ্যে অল্প কিছু জিনিসের সঙ্গেই কেবল জ্যাকসন, তাঁর সন্তান ও পরিবারের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। নিলামকারী ডারেন জুলিয়েন বলেন, জ্যাকসনের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল, এমন প্রতিটি জিনিসই সংগ্রহ করার মতো। ওয়েবসাইট।