নিলামে ডায়ানার দুর্লভ ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার তরুণী বয়সের দুর্লভ একটি ছবি যুক্তরাজ্যের ওয়েস্ট কর্কের শিল্প নিলামে ৫৫০ ইউরোতে বিক্রি হয়েছে। ছবিটি ১৯৮০ সালের সেপ্টেম্বরে তোলা হয়। ওই সময় ডায়ানার বয়স ছিল মাত্র ১৯ বছর।ডায়ানার যে ৩৫টি দুর্লভ ছবি আছে বলে মনে করা হয়, এ ছবিটি এর অন্যতম। ওই সময় ব্রিটিশ রাজসিংহাসনের ভাবী উত্তরাধিকারী প্রিন্স চার্লসের সঙ্গে সদ্য প্রেম হয়েছে তাঁর।বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, লন্ডনের পিমলিকো কিন্ডারগার্টেনের বাগানে দুটি বাচ্চার সঙ্গে দাঁড়িয়ে থাকা ডায়ানার এ ছবিটি তুলেছিলেন চিত্রগ্রাহক জন মিনিহান।