নিলামে পাতিয়ালার মহারাজার থালাবাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পাঞ্জাব রাজ্যের পাতিয়ালার মহারাজা ভুপিন্দর সিংয়ের ব্যবহূত তৈজস নিলামে তোলা হচ্ছে। জমকালো ওই তৈজস কাল বৃহস্পতিবার লন্ডনে নিলামে বিক্রি হবে বলে আজ বুধবার নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিজের পক্ষ থেকে জানানো হয়।দাবি করা হচ্ছে, বিশ্বের সবচেয়ে জমকালো তৈজসের মধ্যে পাতিয়ালা মহারাজার ব্যবহূত এসব থালাবাসন ও ঘটিবাটি রয়েছে।‘টাইমস অব ইন্ডিয়া’র এক খবরে জানানো হয়, ভুপিন্দর সিংয়ের ব্যবহূত তৈজসের মধ্যে রয়েছে কাঁটাচামচ ১৬৬টি, মিষ্টান্ন খাওয়ার কাঁটাচামচ ১১১টি, টেবিল-চামচ ২১টি, স্যুপের চামচ ৩৭টি, সালাদ পরিবেশনের পাত্র ছয় জোড়া, সুস্বাদু সবজি অ্যাসপারাগাস খাওয়ার বিশেষ চামচ ছয় জোড়া, আঙুর কাটার কাঁচি তিন জোড়া, লোহার ছুরি ১০৭টি, পনির কাটার ছুরি ৭৪টি ও ফল কাটার ছুরি ৩৭টি।এসব তৈজসের আনুমানিক মূল্য ধরা হয়েছে এক থেকে দেড় মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা সাত কোটি ৭৯ লাখ ৫৩ হাজার ৪৪৩ দশমিক ৫ টাকা থেকে ১১ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ১৬৫ দশমিক ৩ টাকা।১৯২১ সালে তৈরি এই তৈজসে মোট রুপার পরিমাণ দেওয়া আছে ৪৮ লাখ দুই হাজার ৫৭২ গ্রাম।মহারাজা ভুপিন্দর সিং খুব বিলাসবহুল জীবনযাপন করতেন। তাঁর সম্পদের পরিমাণও ছিল অঢেল। তিনিই ভারতের প্রথম ব্যক্তি, যিনি উড়োজাহাজের মালিক হয়েছিলেন।