নিলামে প্রেমপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কার বিজয়ী চলচ্চিত্র অভিনেত্রী প্রয়াত এলিজাবেথ টেলরের ৬৬টি প্রেমপত্র আগামী মাসে নিলামে বিক্রি হবে। চিঠিগুলো তিনি লিখেছিলেন তাঁর প্রথম প্রেমিক উইলিয়াম পাউলিকে। ১৯৪৯ সালের মার্চ থেকে নভেম্বরের মধ্যে চিঠিগুলো লেখা। টেলরের বয়স তখন ১৭ বছর। আরআর অকশান নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান দুই বছর আগে পাউলির কাছ থেকে চিঠিগুলো সংগ্রহ করে। আগামী ১২-২৯ মে অনলাইনে এগুলোর নিলাম হবে। টেলর গত মাসে ৭৯ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসে মারা যান। তিনি আটবার বিয়ে করেছিলেন। বিবিসি অনলাইন