নিলামে ম্যাডোনার পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৭ সালে ‘হুজ দ্যাট গার্ল’ ট্যুরের সময় কালো রঙের বাস্টিয়ার (আঁটসাঁট পোশাক) পরেছিলেন ম্যাডোনা। কদিন আগে পোশাকটি নিলামে বিক্রি হলো ৪৫ হাজার পাউন্ডে। লস অ্যাঞ্জেলেসভিত্তিক ট্রেশি লিঙ্গেরি নামের প্রতিষ্ঠানের তৈরি ওই পোশাকটি পরে বেশ সমালোচিত হয়েছিলেন ম্যাডোনা। এর আগে ওহাইয়োর রক অ্যান্ড রোল হল অব ফেম এবং লস অ্যাঞ্জেলেসের হলিউড মিউজিয়ামে প্রদর্শিত হয়েছিল পোশাকটি। আর সেটি নিলামে তুলেছিল বেভারলি হিলসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েনস অকশনস। আর নিলামটি হয়েছিল খোদ চীনে! যেখানে এই পোশাক পরে গিয়ে সমালোচকদের কোপানলে পড়েছিলেন ম্যডোনা! বাস্টিয়ারটির সঙ্গে এই তারকার আরও ২৩টি ব্যবহূত জিনিস নিলামে বিক্রি হয়েছে সেদিন। ওয়েবসাইট।