নিলয় ও দীপালির ‘পায়রা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপার হিরোর চ্যাম্পিয়ন নিলয় ও ছোটপর্দার অভিনেত্রী দীপালিকে নিয়ে শুরু হচ্ছে নতুন ছবি ‘পায়রা’। এটিএন মুভিজের ব্যানারে নির্মিতব্য এ ছবিটির পরিচালক আহমেদ আজিম। জানা গেছে, এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিভিন্ন দর্শনীয় স্থানে ছবিটির শুটিং শুরু হবে।ছবিটির শুটিং শুরু উপলক্ষে গতকাল সোমবার রাতে বসুন্ধরা সিটির এটিএন বাংলা স্টুডিওতে ছবিটির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চলচ্চিত্র-নির্মাতা নারগিস আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক আহমেদ আজিম এবং নবাগত নায়িকা দীপালি ও নায়ক সাব্বির আহমেদসহ পায়রা ছবির সংগীত-পরিচালক কিশোর ও সাব্বির, কণ্ঠশিল্পী শফিক তুহিন, মুহিন, রন্টি দাস, গীতিকার জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, মাহমুদ মানজুর প্রমুখ।কেক কেটে মহরত ঘোষণা করেন মাহফুজুর রহমান। মহরত ঘোষণা শেষে তিনি বলেন, ‘পায়রার পরিচালক প্রায় ১৩ বছর ধরে এটিএন বাংলার জন্য নাটক তৈরি করে আসছেন। সব মিলিয়ে আমি গল্প যেটুকু শুনেছি, তাতে মনে হয়েছে এই চলচ্চিত্রটি ভিন্ন কিছু হবে। পায়রার জন্য আমার শুভ কামনা রইল।’এদিকে নির্মাতা সূত্রে জানা গেছে, এরই মধ্যে চলচ্চিত্রের জন্য ছয়টি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।