নিশাত ও মুহিত ক্যাম্প-২-এ, কাল আসবেন বেসক্যাম্পে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর সর্বোচ্চ পর্বত চূড়া মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার ও দ্বিতীয়বার এভারেস্ট-জয়ী এম এ মুহিত এখন এভারেস্টের ক্যাম্প-২-এ অবস্থান করছেন। নিশাত ও মুহিতের সংগঠন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) প্রতিষ্ঠাতা ইনাম-আল হক প্রথম আলো ডটকমকে আজ সোমবার এ তথ্য জানিয়েছেন। ইনাম-আল হক বলেন, ‘আজ (সোমবার) সকাল ১০টা ৪৫ মিনিটে মুহিত ও নিশাতের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা এখন ক্যাম্প-২-এ অবস্থান করছেন। আগামীকাল মঙ্গলবার সকাল ছয়টায় তাঁরা নেমে আসা শুরু করবেন। কাল সকাল ১০টার দিকে এই দুই এভারেস্ট-বিজয়ী এভারেস্ট বেসক্যাম্পে পৌঁছাবেন। নিশাত ও মুহিত দুজনই শারীরিকভাবে সুস্থ আছেন।’১৯ মে সকাল সাড়ে নয়টায় প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার এভারেস্ট চূড়ায় আরোহণ করেন। তাঁর সঙ্গে ছিলেন এম এ মুহিত—যিনি গত বছরও (২১ মে) এভারেস্ট জয় করেছিলেন।