নিশাতকে নেপালের বাংলাদেশ দূতাবাসের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের এভারেস্ট-জয়ী প্রথম নারী নিশাত মজুমদারকে অভিনন্দন জানিয়েছে নেপালের বাংলাদেশ দূতাবাস। সেই সঙ্গে পরপর দুবার এভারেস্ট জয় করায় এম এ মুহিতকেও শুভেচ্ছা জানিয়েছেন নেপালে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অব কমিশন ফরহাদুল ইসলাম।ফরহাদুল ইসলাম আজ প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা তাঁদের এভারেস্ট জয়ের খবর অনানুষ্ঠিকভাবে জেনেছি। আনুষ্ঠানিকভাবে নেপালে বাংলাদেশ দূতাবাসকে কিছু জানানো হয়নি। তবে বাংলাদেশের মেয়ে নিশাতের সাফল্যে আমরা গর্বিত। শুনেছি, ওয়াসফিয়া নাজরীন নামে বাংলাদেশের আরেকজন মেয়ে এভারেস্ট অভিযানে আছেন। তাঁর জন্যও শুভ কামনা রইল।১৯ মে সকাল সাড়ে নয়টায় প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। তাঁর সঙ্গে ছিলেন এম এ মুহিত, যিনি গত বছরও (২১ মে) এভারেস্ট জয় করেছিলেন।নিশাত মজুমদার ও দ্বিতীয়বার এভারেস্ট-জয়ী এম এ মুহিত এখন এভারেস্টের ক্যাম্প-২-এ অবস্থান করছেন। কাল মঙ্গলবার সকাল ছয়টায় তাঁরা নেমে আসা শুরু করবেন। নিশাত ও মুহিতের সংগঠন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) প্রতিষ্ঠাতা ইনাম আল হক প্রথম আলো ডটকমকে আজ এ তথ্য জানান।