নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের ২ সদস্য কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের গ্রেপ্তারকৃত দুই সদস্যকে আজ শুক্রবার গাইবান্ধা কারাগারে পাঠানো হয়েছে। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরান লক্ষ্মীপুর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুজন হলেন জুল হোসেন (৫৫) ও তাঁর ছেলে জাকির হোসেন আঙ্গুর (২২)। তাঁদের বাড়ি পুরান লক্ষ্মীপুর গ্রামে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে নয়টার দিকে জাকির হোসেনকে সাদুল্যাপুর বাজার ও জুল হোসেনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, এ নিয়ে সাদুল্যাপুর থানায় মামলা হয়েছে।