নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের কয়েকজন দোকানমালিককে অর্থ জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা বিলকিস ও পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত কারওয়ান বাজারের কয়েকটি দোকানে নিষিদ্ধ পলিথিন মজুদ অবস্থায় পান। এ ঘটনায় জনপ্রিয় স্টোরের মালিক ইউসুফকে সাত দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।এর পাশাপাশি সজীব এন্টার প্রাইজের আবদুর রাজ্জাককে তিন দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আরও দুটি দোকানের মালিক মামুন হোসেন ও স্বপনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।