নিষিদ্ধ হুজির নেতা গোলাম মোস্তফা আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) যুক্তরাজ্য শাখার নেতা গোলাম মোস্তফাকে আবার পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম নজরুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।হাজারীবাগ থানায় দায়ের করার সন্ত্রাস দমন আইনের একটি মামলায় গোলাম মোস্তফাকে গ্রেপ্তার দেখিয়ে ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক তাঁর ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।হাজারীবাগ সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) উপ-পরিদর্শক রতন শেখ আদালতকে বলেন, আসামি গোলাম মোস্তফা জিজ্ঞাসাবাদে জঙ্গি সংগঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি এ দেশে জঙ্গি সংগঠনের জন্য তহবিল সংগ্রহ, জঙ্গি-প্রশিক্ষণ ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত বলে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। এ ছাড়া তিনি জঙ্গি সংগঠনগুলোর জন্য অর্থ সংগ্রহ ও অর্থের জোগানদাতা হিসেবে কাজ করছেন। এ বিষয়ে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।শুনানি শেষে আদালত মোস্তফার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।২০০৭ সালের ২ ডিসেম্বর র‌্যাব তাঁকে অস্ত্রসহ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে। এ মামলায় তাঁর ১৭ বছর সাজা হয়। গত বছরের জানুয়ারিতে তিনি হাইকোর্ট থেকে জামিন নেন। তিনি জামিনে বেরিয়ে নতুন করে বাংলাদেশে হুজিকে সংগঠিত করার চেষ্টা করছিলেন। ১৫ এপ্রিল তাঁকে গ্রেপ্তার করা হয়।