নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীর পাঁচ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ আজ মঙ্গলবার বেলা একটায় প্রেসক্লাবের সামনে থেকে নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীর ২০ থেকে ৩০ জন সদস্য মিছিল নিয়ে পল্টন মোড় থেকে প্রেসক্লাবের দিকে যাচ্ছিল। সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—শিফাত, ওমর ফারুক, শামীম, আয়মান ও সারোয়ার। তাঁদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।