নিষিদ্ধঘোষিত হুজির নেতা গোলাম মোস্তফা আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) যুক্তরাজ্য শাখার নেতা গোলাম মোস্তফাকে আবার চার দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম নজরুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাঁকে নয় দিনের রিমান্ডে নেওয়া হয়।পাঁচ দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালতে দেওয়া পুলিশ প্রতিবেদনে বলা হয়, আসামি গোলাম মোস্তফা হুজির অর্থের জোগানদাতা। জিজ্ঞাসাবাদে তিনি হুজির অর্থের উত্স সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁর দেওয়া তথ্য যাচাইবাছাই করা হচ্ছে। মামলার তদন্তের স্বার্থে তাঁর সহযোগীদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন।হাজারীবাগ থানায় দায়ের করা সন্ত্রাস দমন আইনের একটি মামলায় গোলাম মোস্তফাকে গ্রেপ্তার দেখিয়ে ডিবি পুলিশ তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করে।২০০৭ সালের ২ ডিসেম্বর তাঁকে র্যাব অস্ত্রসহ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে। এ মামলায় তাঁর ১৭ বছরের সাজা হয়। গত বছর জানুয়ারিতে তিনি হাইকোর্ট থেকে জামিন নেন। জামিনে বেরিয়ে নতুন করে বাংলাদেশে হুজিকে সংগঠিত করার চেষ্টা করছিলেন। গত ১৫ এপ্রিল তাঁকে গ্রেপ্তার করা হয়।