নিষ্কাশন লাইন বেয়ে নদীর পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া পৌরসভার অবস্থান বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভেতরে হলেও পৌর এলাকার কয়েকটি মহল্লায় প্রায় দুই সপ্তাহ ধরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পৌর এলাকার পানি নিষ্কাশনের জন্য নির্মিত ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে উল্টো নদীর পানি উঠে আসায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এতে মহল্লাবাসীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।জানা যায়, বেড়া পৌরসভার জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনের জন্য গত কয়েক বছরে পৌর এলাকায় বেশ কিছু ভূগর্ভস্থ পাইপলাইন ও নর্দমা নির্মাণ করা হয়েছে। এসব পাইপলাইন ও নর্দমার মাধ্যমে পৌর এলাকার বৃষ্টির পানিসহ গৃহস্থালির কাজে ব্যবহূত পানি ইছামতী খালে গিয়ে পড়ে। সেখান থেকে সব পানি খালের পূর্ব দিকের বন্যানিয়ন্ত্রণ বাঁধে নির্মিত স্লুইসগেটের মাধ্যমে হুরাসাগর নদে গিয়ে পড়ে। বন্যা অথবা বর্ষায় হুরাসাগর নদের পানি বেড়ে গেলে পানি যাতে ইছামতী খালের মাধ্যমে পৌর এলাকায় ঢুকতে না পারে, সে জন্য স্লুইসগেটের কপাট বন্ধ রাখা হয়।কিন্তু এ বছর স্লুইসগেটের কপাটসংলগ্ন একটি অংশ ভেঙে যাওয়ায় সেখান দিয়ে হুরাসাগর নদের পানি ঢুকে আশপাশের এলাকা প্লাবিত হয়। এতে পৌর এলাকার পানি নিষ্কাশনের জন্য যে ভূগর্ভস্থ পাইপলাইন ও নর্দমাগুলো খালে এসে মিলেছে, সেগুলো দিয়ে পানি নিষ্কাশন না হয়ে উল্টো খালের পানি বিভিন্ন মহল্লায় গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে। একদিকে নদীর পানি উঠে আসছে, আরেক দিকে বৃষ্টির পানিও নিষ্কাশিত হতে পারছে না বলে গত কয়েক সপ্তাহ ধরে পৌর এলাকার শেখপাড়া, মৈত্রবাঁধা, বৃশালিখা, বনগ্রামসহ কয়েকটি মহল্লায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।মৈত্রবাঁধা মহল্লার হাকু শেখ (৪২) বলেন, ‘রাস্তায় পানি, ঘরের পেছনে পানি। পানি ভাইঙ্যা বাজার-ঘাট করা লাগত্যাছে। কোনথ্যা এত পানি আসল তা খোদাই জানে।’বেড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এনামুল হক জানান, পৌরসভার কিছু কিছু এলাকায় পানি এসে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। এসব এলাকার ডুবে যাওয়া রাস্তাগুলোয় পৌরসভার পক্ষ থেকে বালুর বস্তা ফেলা ও সাঁকো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি পুরোপুরি শুকালে স্লুইসগেটের কপাটটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।