নিহত গৌরাঙ্গের লাশ ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত গৌরাঙ্গ মণ্ডলের লাশ আজ শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রথম আলো অনলাইনকে এ কথা জানান।পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহযোগিতায় কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন লাশটি এনেছেন।এ বিষয়ে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার মোস্তাফিজুর রহমান প্রথম আলো অনলাইনকে মুঠোফোনে জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নিহতের লাশ আজ সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার গৌরাঙ্গ মণ্ডলের লাশ, তাঁর ছেলে সাগর ও নাতির টিকিটের ব্যবস্থা করেছে। এ ছাড়া নিহতকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।৬ ডিসেম্বর স্নায়বিক চিকিত্সার জন্য দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার এএমআরআই হাসপাতালে ভর্তি হন মুন্সিগঞ্জের অধিবাসী গৌরাঙ্গ মণ্ডল। গতকাল শুক্রবার হাসপাতালের বেসমেন্ট থেকে আগুন লেগে পুরো হাসপাতালে ছড়িয়ে পড়ে। এতে গৌরাঙ্গ মণ্ডলসহ ৯০ জন প্রাণ হারান।