প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনা আবাসন প্রকল্পের জমি কেনা নিয়ে রূপগঞ্জের সহিংস ঘটনায় নিহত হওয়া মোস্তফা জামাল হায়দারের পিতা আবদুর রফিক হত্যা মামলা দায়ের করেছেন। আজ শনিবার অজ্ঞাত আসামির বিরুদ্ধে এ মামলা করা হয়েছে বলে রূপগঞ্জ থানা সূত্রে জানা গেছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মামলার এজাহারে বলা হয়, ২৩ অক্টোবর দুপুরে রূপগঞ্জ উপজেলার তানমুশরী ও আশপাশের এলাকায় ৮-১০ হাজার বিক্ষুব্ধ জনতার বিক্ষোভ চলাকালীন আকাশে হেলিকপ্টার উড়তে দেখে তাঁর ছেলে মোস্তফা জামাল হায়দার ওই স্থানে যায়। একদিন পর সকাল সাড়ে নয়টায় হূদরোগ ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।