নিহত মেয়র লোকমানের বাড়ির পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখোশধারী সন্ত্রাসীর গুলিতে নিহত নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেনের বাড়ির পাশে পরিত্যক্ত জায়গা থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা দেড়টার দিকে শহরের বাসাইল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় নতুন করে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শহরের বাসাইলে স্থানীয় লোকজন চার দেয়ালে বেষ্টিত একটি পরিত্যক্ত স্থানে লাল স্কচটেপে মোড়ানো বোমাসদৃশ বস্তুগুলো দেখে পুলিশকে খবর দেয়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। বেলা দুইটার দিকে ওই বস্তুগুলো উদ্ধার করে পানিভর্তি বালতিতে ডুবিয়ে থানায় নিয়ে আসা হয়।ওসি আরও জানান, যেখান থেকে এই বস্তুগুলো উদ্ধার করা হয়েছে এই জমির মালিক মজিবুর রহমান। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।