নিহত ১৬ বাংলাদেশির পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গতকাল সোমবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬ জন বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: চট্টগ্রামের বোরহানউদ্দিন, মোহাম্মদ আরিফ, আলাউদ্দিন, মোহাম্মদ হাশেম ও সিরাজুল ইসলাম মজুমদার; কুমিল্লার নূর আলম, হাবিবুর রহমান ও আনোয়ার হোসেন; ফরিদপুরের শাহজাহান মোল্লা ও রোকন মুন্সী, নেত্রকোনার উজ্জ্বল মিয়া; রাজবাড়ীর জয়নাল কবিরাজ, মুন্সিগঞ্জের বাশার, মৌলভীবাজারের ওয়াসির আলী ও লক্ষ্মীপুরের ফারুক হোসেন। নিহত আরেকজন উজ্জ্বল বিশ্বাসের গ্রামের বাড়ির বিষয়ে জানা যায়নি।আমিরাতে বাংলাদেশের শ্রম কাউন্সিলর লতিফুল হক কাজমী প্রথম আলো ডটকমকে জানান, যাত্রীবাহী বাস ও নির্মাণসামগ্রী-বোঝাই ট্রাকের সংঘর্ষে গতকাল ওই দুর্ঘটনা ঘটে। এতে ২২ জন নিহত হন। তাঁঁদের মধ্যে ১৬ জন বাংলাদেশি এবং একজন ভারতীয় বলে নিশ্চিত হওয়া গেছে। বাকি পাঁচজনও বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক মোহসিন চৌধুরী প্রথম আলো ডটকমকে জানান, নিহত অপর পাঁচজন বাংলাদেশি কি না, তা নিশ্চিত করতে প্রবাসীরা মর্গে গেছেন। সব প্রক্রিয়া শেষ করে দ্রুত মরদেহগুলো দেশে আনার চেষ্টা চলছে।