নিহতদের স্মরণে নরওয়েতে আলোর শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়েতে জোড়া হামলার ঘটনায় নিহতদের স্মরণে গতকাল সোমবার রাতে দেশজুড়ে আলোর শোভাযাত্রা করেছে হাজার হাজার মানুষ। বিবিসি অনলাইনের খবরে এ কথা বলা হয়েছে।দেশটির রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স হাকন বলেন, আলোর শোভাযাত্রায় রাজধানী অসলোতে এক লাখ মানুষ জড়ো হয়েছিল। তাদের উপস্থিতিই নিহতের জন্য নরওয়েবাসীর ভালোবাসা প্রমাণ করে। প্রসঙ্গত, গত শুক্রবার নরওয়ের ছোট্ট দ্বীপ উটোয়ায় ক্ষমতাসীন লেবার পার্টির যুব সংগঠনের সমাবেশে গুলি এবং অসলোতে প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় বোমা হামলায় মোট ৭৬ জন নিহত হয়। এ জোড়া হামলার দায় স্বীকার করেছেন উগ্র ডানপন্থী অ্যান্ডারস বেহরিং ব্রেইভিক (৩২)।