সিনিয়র শিক্ষক, মণিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকাপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, গণিত তোমাদের অনেকের কাছে কঠিন ও নিরস বিষয় বলে মনে হয়। অথচ গণিত বিষয়টি সঠিকভাবে চর্চা করতে পারলে মোটেও কঠিন নয়। প্রথম কথা হলো, অন্যান্য বিষয়ের তুলনায় এ বিষয়ে বেশি সময় দিতে হবে, নিয়মিত চর্চা করতে হবে। শ্রেণীতে শিক্ষক যে অঙ্কগুলো করাবেন বাসায় এসে সেগুলো আয়ত্তে আনতে হবে এবং ওই নিয়মের আরও অঙ্ক নিজে নিজে করতে হবে। সাধারণ গণিতের বীজগণিতে ৫০ নম্বর, জ্যামিতিতে ৩০ নম্বর, ক্রিকোণমিতিতে ১২ নম্বর ও পরিমিতিতে ৮ নম্বর থাকে। প্রতিদিন ৫ নম্বরের প্রস্তুতি নিলে ২০ দিনে সম্পূর্ণ সিলেবাস একবার রিভিশন দেওয়া সম্ভব। যেসব অধ্যায়ে ‘অথবা’ থাকে না সে অধ্যায়গুলো ভালোভাবে করতে হবে। যেমন বীজগণিত বাস্তবসংখ্যা। বীজগণিতে সেটের অঙ্কগুলোতে ব্র্যাকেট ঠিকমতো না দিলে কাটা যায়, তাই সেদিকে লক্ষ রাখতে হবে। সমাধান সেটের সংখ্যারেখা পেনসিল দিয়ে আঁকবে। জ্যামিতিক চিত্রগুলো সঠিকভাবে আঁকতে হবে। বিকৃত চিত্রের জন্য কোনো নম্বর পাওয়া যাবে না। ত্রিকোণমিতি ও পরিমিতির ক্ষেত্রে প্রয়োজনে আনুপাতিক চিত্র আঁকতে হবে।পরীক্ষার হলে করণীয় বিষয়:১) পরীক্ষার হলে যাওয়ার আগে প্রবেশপত্র, কলম, পেনসিল, রাবার, স্কেল, কম্পাসসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ নিয়েছ কি না তা দেখে নেবে।২) পরীক্ষা শুরুর অন্তত ১৫-২০ মিনিট আগে পরীক্ষার কক্ষে প্রবেশ করবে।৩) উত্তরপত্রের কভার পৃষ্ঠায় বৃত্তভরাট সাবধানে করবে, প্রয়োজনে কর্তব্যরত পরিদর্শকের সাহায্য নেবে।৪) বৃত্তাকার ঘরগুলো কালো বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে।৫) পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর লেখা শুরু করবে না। প্রথমে সব প্রশ্ন ভালোভাবে পড়ে নেবে এবং যে উত্তরগুলো তোমার কাছে সহজ মনে হয় সেগুলো আগে করবে। যেসব উত্তর ভালোভাবে দিতে পার সেগুলো পুনরায় দেখে (রিভিশন করে) বেশি কঠিন উত্তরগুলো লেখার চেষ্টা করবে।৬) সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখবে। সব উত্তর শেষ করে যেন অন্তত রিভিশনের জন্য ১০ মিনিট সময় থাকে।৭) উত্তরে কাটাকাটি বা ঘষাঘষি করবে না। প্রয়োজনে একটানে কেটে পুনরায় লিখবে।৮) উত্তরপত্র জমা দেওয়ার আগে প্রশ্নের সঙ্গে উত্তরগুলো মিলিয়ে দেখবে, যেন কোনো উত্তর বাদ না পড়ে।গণিতে ভালো ফলাফলের জন্য নিচের বিষয়গুলোর প্রতি লক্ষ রাখতে হবে। ১) উত্তরে একক না লিখলে বা ভুল লিখলে নম্বর কাটা যাবে।২) আসন্ন উত্তরে প্রায় কথাটি লিখতে হবে।৩) যথাস্থানে ‘=’ চিহ্ন, বন্ধনী চিহ্ন, সেটের চিহ্ন ইত্যাদি না লিখলে নম্বর পাওয়া যাবে না।৪) বীজগণিতীয় সমাধান পাটীগণিতীয় নিয়মে করবে না।৫) বিতর্কিত নিয়মে কোনো অঙ্ক না করে গতানুগতিক নিয়মে করাই ভালো।৬) উত্তর সঠিক কিন্তু সমাধানের স্তরে ভুল থাকলে নম্বর পাবে না।৭) প্রশ্নের নম্বর সঠিকভাবে লিখে উত্তর শুরু করবে।৮) জ্যামিতিতে চিত্র বাদে বা ভুল চিত্রের সাহায্যে প্রমাণ লিখলে অথবা বর্ণনার সঙ্গে চিত্রের মিল না থাকলে কোনো নম্বর পাবে না।৯। সম্পাদ্যের চিত্র নিখুঁত হতে হবে। বর্ণনা না দিলেও শুধু চিত্রের জন্য আংশিক নম্বর বরাদ্দ থাকে।১০) বিশেষ নির্বচন চিত্রের আগে লিখলে কোনো নম্বর পাবে না। সাধারণ নির্বচন না লিখলেও চলবে।১১) উপপাদ্য প্রমাণের সময় পৃষ্ঠা উল্টালে অপর পৃষ্ঠায় চিত্র আঁকবে, কিন্তু বাম পৃষ্ঠা থেকে শুরু করে ডান পৃষ্ঠায় গেলে চিত্রের প্রয়োজন হবে না।১২) জ্যামিতিক চিত্র, গ্রাফ ও সংখ্যারেখায় প্রদর্শন পেনসিল দিয়ে করবে। ১৩) সমাধানের স্তরে প্রয়োজনীয় কারণ সাইড নোট উল্লেখ করবে। ১৪) ত্রিকোণমিতি অনুশীলনী ১২.৩-এর প্রতিটি অঙ্কেই আনুপাতিক চিত্র অঙ্কন করতে হবে।১৫) যেসব জ্যামিতিক প্রমাণে একাধিক চিত্র আছে, সেখানে একাধিক চিত্রই দেবে, অন্যথায় নম্বর কম পাবে।