নিয়মিত কর দিতে ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসাকে শুধু টাকা তৈরির কারখানা না বানিয়ে নিয়মিত কর দেওয়া ও দেশের কল্যাণে চিন্তা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আপনারা অবশ্যই ব্যবসা করবেন। তবে দেশ সম্পর্কেও আপনাদের ভাবতে হবে। আপনাদের উপার্জন দেশের বাইরে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা প্রচুর পরিমাণ দেশি ও বিদেশি বিনিয়োগ চাই।’আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালনা পরিষদের নবনির্বাচিত সদস্যরা সাক্ষাত্ করেন। এ সময় তিনি এসব কথা বলেন। নবনির্বাচিত নেতারা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। খবর বাসসের। দেশকে স্বাধীনভাবে দাঁড়াতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দেশে বিদ্যুেকন্দ্র স্থাপন ও গ্যাস সঞ্চালনের জন্য এর মধ্যে পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে। শিল্পপ্রতিষ্ঠানে বিদ্যুত্ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহের জন্য ব্যবসায়ী নেতাদের দাবি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বিগত চার বছরে ৫৪টি বিদ্যুেকন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া পারমাণবিক বিদ্যুেকন্দ্র স্থাপনেরও চুক্তি হয়েছে।ব্যবসায়ী নেতারা রাজধানীতে এফবিসিসিআইয়ের নতুন ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। তাঁরা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ ও শিল্প-বাণিজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ও তাঁর সরকারের নেওয়া ব্যবস্থার প্রশংসা করেন। নেতারা যথেচ্ছ ব্যবহার বন্ধে ফরমালিন আমদানির একক কর্তৃত্ব বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন কর্তৃপক্ষকে দেওয়ার আহ্বান জানান।এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সদ্য বিদায়ী সভাপতি এ কে আজাদ, জ্যেষ্ঠ সহসভাপতি মনারা হাকিম আলী, নতুন সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, আসিফ ইব্রাহিম, আবদুর রাজ্জাক, সেলিম ওসমান ও আবদুল হক, প্রবীর কুমার সাহা অনুষ্ঠানে বক্তব্য দেন।