হূদরোগের ঝুঁকি থেকে বাঁচার জন্যআমরা কত কিছুই না করছি। শারীরিক ব্যায়াম থেকে শুরু করে কোলেস্টেরলমুক্ত ভোজ্যতেল, চর্বিবিহীন খাবার, ধূমপান ও অ্যালকোহল ত্যাগ, নিয়মতান্ত্রিক জীবনযাপন—সবকিছুই চলছে জোরেশোরে। এত কিছুর পর এবার নতুন করে যোগ করতে হবে নিয়মিত দাঁত ব্রাশকরার অভ্যাস। কারণ, সম্প্রতি গবেষকেরা বলেছেন, যে লোক দৈনিক দুবার (সকালে ও রাতে) দাঁত ব্রাশ করে, সে হূদরোগ থেকে দূরে থাকতে পারে।স্কটল্যান্ডে ১১ হাজার লোকের ওপর এক গবেষণা চালিয়ে দেখা গেছে, সারা দিনে দুবার দাঁত ব্রাশকরে তাদের চেয়ে যারা দুবার দাঁত ব্রাশ করে না, তাদের হূদরোগের ঝুঁকি ৭০ শতাংশ বেশি।যারা দাঁত ব্রাশ করে না, তাদের মুখের ভেতর ব্যাকটেরিয়া-জীবাণু সংক্রমণ ঘটায় এবং মুখের ভেতর প্রদাহের সৃষ্টি করে হূদরোগ সৃষ্টি করে। ইতিপূর্বে ব্রিটিশ মেডিকেল জার্নাল দাঁতের সঙ্গে হূদরোগের সম্পর্কে গবেষণা চালায়।একটি স্বাস্থ্যবিষয়ক সংস্থাও এ ব্যাপারে গবেষণা চালায়।সংস্থাটি ব্রিটিশ মেডিকেল জার্নালের গবেষণা ও আবিষ্কার সমর্থন করে বলেছে, দাঁতের সঙ্গে হূদরোগের সম্পর্করয়েছে। তাই আমাদের উচিত প্রতিদিন সকালে ও রাতে খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করা।শিশুদের এই অভ্যাস গড়ে তোলার জন্য পরিবারের বড়দের ভূমিকা অগ্রগণ্য। আর এভাবেই আমরা কিছুটা হলেও লাঘব করতে পারি হূদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। চৌধুরীসুজয়বড়ুয়া