নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করাতে যুক্তরাষ্ট্রে গেলেন সোনিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করাতে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে তাঁর অস্ত্রোপচার হয়। এরপর গত ৮ সেপ্টেম্বর তিনি দেশে ফিরে আসেন। তবে তাঁর কী হয়েছে তা নিয়ে ব্যাপক গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।দলের মুখপাত্র জনার্ধন দ্বিবেদি টাইমস অব ইন্ডিয়াকে জানায়, গত আগস্ট মাসে নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং সেন্টারে তাঁর অস্ত্রোপচার করা হয়। এরই অংশ হিসেবে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করাতে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন।দলীয় সূত্র জানায়, চিকিত্সা শেষে চার-পাঁচ দিনের মধ্যেই তিনি দেশে ফিরে আসবেন।