নিয়োগ প্রশ্নে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটির মাধ্যমে শিক্ষক-কর্মচারী নিয়োগ করা যাবে না। ১২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি-সংক্রান্ত প্রবিধানমালা, ২০০৯ অনুযায়ী শিক্ষক-কর্মচারী নিয়োগের যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা কেবল নিয়মিত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, শিক্ষক-কর্মচারী নিয়োগ নিয়ে অস্বচ্ছতার অভিযোগ ওঠার কারণে এই সিদ্ধান্ত। নিজস্ব প্রতিবেদক